Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

Nuri JahanbyNuri Jahan
৬:৫৩ pm ১২, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

কমল কৃষ্ণ দে,

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

রোববার (১২ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া, চরপাড়া, নতুনপাড়া,বাজারের প্রদান সড়ক সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণকালে তিনি বলেন, সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায়বিচারের কথা বলেছেন।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান তারা।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ফ্যাসিস্টরা গত ষোল বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা দিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম