Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর

Tanazzina TaniabyTanazzina Tania
৫:১৩ pm ২২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও আমাদের দলীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেই কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে নির্বাচনের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও আইন মেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষ প্রতিকের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে আহ্বান করবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহন করবেন। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, মইন মল্লিক মইন উদ্দিন সুহেল সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম