Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা

Nuri JahanbyNuri Jahan
১:০৯ pm ১৯, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর ফলে আফরোজা খানম রিতার বিরুদ্ধে আনা বিদ্রোহী প্রার্থীর অভিযোগ ও আইনি আপিল খারিজ হয়ে যায়। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনি বাধা রইল না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুনানিতে আফরোজা খানম রিতার বিরুদ্ধে উত্থাপিত ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। দাখিল করা নথিপত্র ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য পর্যালোচনা করে আপিল বিভাগ নিশ্চিত হয় যে অভিযোগগুলো ভিত্তিহীন। এরপর জেলা রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত বহাল রেখে আপিল খারিজ করা হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা রিতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় আফরোজা খানম রিতা বলেন, তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। বিদ্রোহী প্রার্থীর আনা অভিযোগ ছিল সাজানো ও ভিত্তিহীন। আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম