নীলফামারীতে তৃণমূল পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) টুপামারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
এতে টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান মজনু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু, সদস্য আনিসুর রহমান কোকো, মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গির সেপু প্রমুখ।
এসময় জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, ইউনুস আলী শাহ, হারুন অর রশিদ খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

