Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

Bangla FMbyBangla FM
৮:৪৪ am ২৪, মে ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সিনিয়র প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না। তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এদিন নাহিদ ইসলাম বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

তিনি আরও বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক।

 গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন। 

দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এ ছাড়া এনসিপির আহ্বায়ক চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটির রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, তাই তাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে, সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে। 

তাই আমরা মনে করি শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। আমাদের আহ্বান থাকবে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন।

তিনি নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ প্রদানের আহ্বানও জানান। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান এনসিপির এই নেতা। 

এ ছাড়া সেনাবাহিনীর উদ্দেশে নাহিদ বলেন, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।

নির্বাচন কমিশন নিয়ে নাহিদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে। তারা যদি এটি পুনরুদ্ধার না করে তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে করে এনসিপি।

Tags: জাতীয় নাগরিক পার্টিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম