Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নগরকান্দা উপজেলা প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

Nuri JahanbyNuri Jahan
৫:১৬ pm ০১, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

বিলের ফাইলে স্বাক্ষরের বিনিময়ে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ, নতুন করে ৩ হাজার টাকার কথোপকথন প্রকাশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদার বিল সংক্রান্ত ফাইলে স্বাক্ষরের জন্য উপজেলা প্রকৌশলীর হাতে টাকা তুলে দিচ্ছেন। ভিডিওতে ওই ঠিকাদারকে বলতে শোনা যায়, স্যার রাখেন এইটা স্যার, আমার কাছে পাঁচ হাজার টাকা নাই স্যার, তিন হাজার টাকাই আছে। এইটাই রাখেন। বিলের ফাইল সিগনেচারের সময় ৪৫ হাজার টাকা তো নিলেনই আমার কাছ থেকে।

একই ভিডিওতে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেককে বলতে শোনা যায়, আমি সই করলে ইউএনও সই করবে, আমি সই না করলে ইউএনও ফাইলে সই করবে না।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ঠিকাদার, সচেতন নাগরিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে সরকারি দপ্তরে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সঙ্গে মিলিয়ে দেখছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এক বদমাইশ ভিডিও করেছে। আমি তাকে চিনিও না, জানিও না। আন্দাজে কি কয় কি হয়। যা পারে করুক। এগুলো নিয়ে আর কিছু বলার নেই।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম