Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবৈধ স্থাপনা ও ময়লার ভাগাড়ের দখলে ভূঞাপুরের গোবিন্দাসী খাল

Tanazzina TaniabyTanazzina Tania
৪:০৫ pm ০২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর পূর্ব পাড় থেকে গোবিন্দাসী বাজার দিয়ে বয়ে চলা খাল দিয়ে একসময় চলাচল করতো পালতোলা নৌকা। ব্যবসা-বাণিজ্যের মালামাল আনা-নেওয়া সহ নৌকা দিয়ে মানুষজন যাতায়াত করত এই খালটি দিয়ে। সময়ের স্রোতে আজ সেই খাল হারিয়ে ফেলেছে তার ইতিহাস ও ঐতিহ্য । দখল আর দূষণের চাপে প্রাণহীন হয়ে পড়েছে খালটি, হারিয়েছে তার স্বাভাবিক রূপ ও প্রবাহ।

শত বছরের পুরোনো এই খালটি যমুনা নদী থেকে শুরু হয়ে গোবিন্দাসী বাজার হয়ে আমলা পর্যন্ত বিস্তৃত। একসময় খালটির প্রস্থ ছিল ৪৫ থেক ২২ মিটার পর্যন্ত। বর্তমানে খালটির পাশ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে অবৈধ দোকানপাট, গুদামঘর ও বসতবাড়ি। ফলে খালটি এখন সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ১০ থেকে ১২ মিটারে।

অপরদিকে খালটি বাজারের অংশে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নোংরা পানি, দুর্গন্ধ আর পঁচা আবর্জনায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে আশপাশের মানুষের। বর্ষার সময় ও টানা বর্ষনে বাজার ও আশপাশের এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। খালটি সঙ্কোচিত হওয়ার ও ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় হাট-বাজার ও আশপাশের এলাকা। এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের।

গোবিন্দাসী বাজারের ব্যবসায়ী সহ আশপাশের লোকজন বলেন- দুইপাশে দখল করে অনেকে ঘর-বাড়ী ও দোকানপাট তৈরি করে খালটি দখল করে নিয়েছে। এছাড়াও বাজারের সকল ময়লা-আবর্জনা খালের মধ্যে ফেলা হচ্ছে। এর ফলে চারিদিকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। এদিকে মায়লার ভাগাড়ে খালটি ভরাট হয়ে যাওয়ার বর্ষা মৌসুমে খাল উপচে হাট-বাজার ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। যার ফলে আমাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। দ্রুত সময়ের মধ্যে আমরা খালটি দখলমুক্ত সহ ময়লা ফেলার অন্যত্র ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন- খালটি পুনরুদ্ধারে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে মধ্যে দখলমুক্ত করে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম