Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠন নিষিদ্ধ করায় দ্বিমত নেই: শাহজাহান মিঞা

Bangla FMbyBangla FM
৪:২৩ pm ১২, মে ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করায় কোনো দ্বিমত নেই।”

সোমবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ, বিদায় ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান মিঞা বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার হিসেবে দেশ শাসন করেছে। তারা সন্ত্রাস, মামলা-হামলা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে জনগণকে নিপীড়ন করেছে। তাদের সকল অপরাধের বিচার হওয়া উচিত, যেন কেউ বিনা বিচারে রেহাই না পায়।”

তিনি শিক্ষাব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরে বলেন, “গত ১৭ বছরে শিক্ষাক্ষেত্রে গুণগত কোনো উন্নয়ন হয়নি। শুধু সংখ্যাগত কিছু উন্নতি হয়েছে, কিন্তু মানের দিক থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষার গুণগত মানোন্নয়ন।”

অনুষ্ঠানের অন্যান্য অংশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের ড. গোলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আলমগীর কবির জুয়েল।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম