Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে শান্তিপূর্ণ ভোটে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫৮ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
আবুবকর ছিদ্দিক, বান্দরবান 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বান্দরবানের সদর ও থানচি উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে,লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরফাত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। জোন কমান্ডার ইয়াসির আরফাত বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। নির্বাচনের সময় সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।
তিনি আরও বলেন, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষা, সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি ক-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।
সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে জানিয়ে কর্তৃপক্ষ জানায়, ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। প্রেস ব্রিফিং শেষে ব্যাটালিয়নের পক্ষ থেকে স্থানীয় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম