Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজিবির উদ্যোগে— দিনাজপুর সীমান্তে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

Taslima TanishabyTaslima Tanisha
৫:০৫ pm ২৯, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বিরলের ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

আজ শনিবার সকাল দশটায় বিরল উপজেলার সীমান্ত ঘেষা দক্ষিণ মেরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর সেক্টর এবং ৪২ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচিপালন করা হয়।

স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল এবং শিশুদের জন্য অতিরিক্ত ১০০টি পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৫০০ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ।

দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান উপস্থিত থেকে নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এবং হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থাও করেন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন—
“বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্ত অঞ্চলের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও বিশ্বাসের বন্ধন তৈরি করতেও কাজ করছে। শীতে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। সীমান্ত এলাকার প্রতিটি মানুষই আমাদের পরিবারের সদস্য।

রোকসানা বেগম বলেন,আমরা সীমান্তে থাকি, এখানকার জীবন অনেক কষ্টের। শীতে বাচ্চাদের নিয়ে খুব সমস্যা হয়। আজ কম্বল আর বাচ্চার জামা পেয়ে অনেক উপকার হলো। বিজিবির কাছে আমরা কৃতজ্ঞ।

তানিয়া আক্তার বলেন, শীতের জন্য পড়াশোনাও ঠিকমতো করা যাচ্ছিল না। আজ বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেলাম। খুব দরকার ছিল। এমন আয়োজন আমাদের জন্য অনেক বড় সহায়তা।

.কৃষক আব্দুল কাদের সকালে মাঠে কাজ করতে গেলে হাড়কাঁপানো শীত। কম্বলটা পেয়ে অনেক স্বস্তি লাগছে। চিকিৎসকরাও ভালোভাবে পরীক্ষা করে দিলেন।

শ্রমিক আবু মুসা বলেন, আমরা যারা দিনে আনি দিনে খাই, শীতে কম্বল কেনা অনেকেরই পক্ষে হয় না। আজ সাহায্য পেয়ে মনে হচ্ছে কেউ আমাদের কথা ভাবছে।”

স্থানীয় মুদি দোকানদার মিজানুর রহমান বলেনবিজিবি শুধু নিরাপত্তা দেয় না, মানুষের পাশে দাঁড়ায়—এটা আজ আবার দেখলাম। গ্রামের সবাই খুশি।

চা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ডাক্তারের কাছে যেতে হয় দূরে। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেলাম। শীতের সময় এসব সেবা খুব দরকার।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন,মানবিক এই উদ্যোগকে ঘিরে দক্ষিণ মেড়াগাঁও এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কম্বল পেয়ে হাসি মুখে ঘরে ফিরেছেন অসহায় মানুষগুলো। সীমান্ত অঞ্চলে বিজিবির এই সহযোগিতা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম