Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

Taslima TanishabyTaslima Tanisha
৮:৫২ pm ০৭, অক্টোবর ২০২৫
in ক্যাম্পাস
A A
0
আনোয়ার হোসেন ,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর ২০২৫। 
 উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 
মঙ্গলবার (০৭অক্টোবর, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে
 ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফ করেন উপাচার্য। এ সময় তিনি জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণসহ এ বিষয়ে পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে । উক্ত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপাচার্য আরও জানান, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে। এ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে পাস করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে। এ সময় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম