Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোষিত হলো বিসিবির নির্বাচন কমিশন

Taslima TanishabyTaslima Tanisha
৬:৩০ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বোর্ড কর্তৃপক্ষ।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কমিশনে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

গত ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভা শেষে জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। সে সময় সভাপতি আমিনুল ইসলামকে নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়। আজ সেটিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি। এখন কমিশনের সদস্যরা নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করবেন।

সভাপতির আসনে লড়াইয়ে এবার আগ্রহ তুঙ্গে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির পরিচালকরা তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন—ক্লাব থেকে ১২ জন (ক্যাটাগরি–১), বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন (ক্যাটাগরি–২) এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে একজন (ক্যাটাগরি–৩)। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেয় আরও দুজন পরিচালককে। মোট ২৫ জন পরিচালক চার বছরের জন্য নির্বাচিত হন এবং তাঁদের ভোটেই নির্ধারিত হয় বিসিবির সভাপতি।

Tags: নির্বাচন কমিশনবিসিবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম