Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

Bangla FMbyBangla FM
৩:২৩ pm ৩০, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে কিয়াম উদ্দিন গংদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে রজব আলী গংদের সঙ্গে পার্শ্ববর্তী কিয়াম উদ্দিন গংদের দীর্ঘদিন ধরে ৯৭ শতক ভূমি নিয়ে বিরোধ চলছিল। এই ভূমি রজব আলী গংরা মৌরসী সূত্রে ভোগদখলে ছিলেন বলে দাবি করেন।

বিরোধ চলাকালে কিয়াম উদ্দিন গংরা জোরপূর্বক জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করলে রজব আলীর পরিবার বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন রজব আলীর পরিবারের সদস্যদের মারধর করে বলেও অভিযোগ করা হয়।

এই ঘটনায় রজব আলী কমলগঞ্জ সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা নং ১৫২/২৪ দায়ের করেন। আদালত ২০২৪ সালের ২২ অক্টোবর ‘স্থিতাবস্থা বজায় রাখার’ নির্দেশ প্রদান করেন এবং এই আদেশ কার্যকর করতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

পরে কমলগঞ্জ থানার এএসআই রেজাউল ঘটনাস্থলে গিয়ে লাল নিশান (লাল জান্ডা) টাঙিয়ে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে যাওয়া এবং কোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, সম্প্রতি রাতের অন্ধকারে কিয়াম উদ্দিন গংরা আদালতের আদেশ অমান্য করে সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, জায়গাটিতে ইট, বালু মজুদ রয়েছে এবং কিছু শ্রমিক নির্মাণকাজে নিয়োজিত।

ভুক্তভোগী রজব আলী বলেন, “আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এক সপ্তাহ ধরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় প্রতিবেশী আয়ুব আলী ও উমর মিয়া জানান, “রাতের বেলায় কিয়াম উদ্দিন ও আমান উদ্দিন গংরা স্থানীয় রাজমিস্ত্রী রুবেলসহ কিছু লোকজন নিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।”

অভিযোগ অস্বীকার করে কিয়াম উদ্দিন বলেন, “আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আদালতের কোনো আদেশ অমান্য করিনি।”

তবে তার স্ত্রী জহুরুন বিবি বলেন, “আমরা আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। আদালতের আদেশ কী বলেছে, সেটা আমাদের দেখার বিষয় না। কাজ চলবে।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামীম আকনজি বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম