Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট গঠন করবে না : ডা.শফিকুর রহমান

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৭ am ০৬, নভেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা গড়বে:বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করব। যদি নির্বাচন না হয়, তা হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, এবং নির্বাচনের সময়ও জোট গঠন করব না। আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য সুযোগ নেই।”

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

তিনি বলেন, “প্রবাসীরা তাদের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন।

তাদের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, শুধু সামান্য সম্মান প্রত্যাশা করেন। আমরা এখনও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সম্পূর্ণ সক্ষম হইনি।”

উল্লেখ্য, তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়া ডা. শফিকুর রহমান বুধবার প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন। সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম