চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা উড়ন্ত সূচনা করেন। পল স্টার্লিং ও টিম টেক্টরের উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ হয়। তবে বাংলাদেশ দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণে আসে। ১০ বলে ১৭ রান করা টিম টেক্টরকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। এরপর ক্রিজে আসা হ্যারি টেক্টরকে মোস্তাফিজুর রহমান বোল্ড করে ফেরান।
পরিস্থিতি আরও কঠিন করে তোলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি জোড়া আঘাত হানে, লোরকান টাকার ১ রান ও কার্টিস ক্যাম্ফারের ৯ রান করে সাজঘরে ফেরার মাধ্যমে আয়ারল্যান্ডের আক্রমণ থামিয়ে দেন।
এই প্রতিবেদনের সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান। রিশাদ হোসেনের স্পিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড, ফলে ম্যাচ নিয়ন্ত্রণে এসেছে স্বাগতিক বাংলাদেশ।

