আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নতুন একাদশ নিয়ে মাঠে নামছে। টাইগারদের জন্য এখন জয়ের বিকল্প নেই, কারণ সিরিজে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচই জয় করতে হবে।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের দলগত সিদ্ধান্ত অনুযায়ী, গত ম্যাচের একাদশ থেকে তিনজন ক্রিকেটারকে পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মেহেদি, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন।
আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালির্টজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

