Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসু নির্বাচনে ব্যালট ছাপা হয়েছিল নীলক্ষেতে, স্বীকার করলেন উপাচার্য

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫৮ pm ২৮, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, ক্যাম্পাস
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানো হয়েছিল — এমন তথ্য স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে তিনি দাবি করেন, এটি নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্বাচনের জন্য ব্যালট ছাপার দায়িত্ব একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেওয়া হয়। ভোটার ও প্রার্থীর সংখ্যা অনুযায়ী মূল ভেন্ডরের অনুমতিতে সহযোগী একটি প্রতিষ্ঠান একই কাজ সম্পন্ন করে।”

তিনি জানান, এই সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে ২২ রিম কাগজ ব্যবহার করে মোট ৮৮ হাজার ব্যালট ছাপায়, যার মধ্যে চূড়ান্তভাবে সিলগালা ব্যালটের সংখ্যা ছিল ৮৬,২৪৩টি। বাকি ব্যালট নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।

উপাচার্য ব্যাখ্যা করেন, “ব্যালট প্রস্তুতির পুরো প্রক্রিয়ায় সুরক্ষা বজায় রাখা হয়েছে। কোনো ব্যালট তখনই ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় যখন তা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে — যেমন সঠিক কাটিং, সুরক্ষা কোড আরোপ এবং প্রধান রিটার্নিং কর্মকর্তার সই ও সিল।”

তিনি আরও বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগে সিসিটিভি ফুটেজ বা ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে, নির্ধারিত কর্মকর্তা বা বিশেষজ্ঞদের উপস্থিতিতে তা প্রদর্শন করা সম্ভব।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। প্রতিজন ভোটারের জন্য ৬টি করে ব্যালট বরাদ্দ করা হয়েছিল। ভোটারদের অংশগ্রহণ অনুযায়ী মোট ১,৭৮,৯২৬টি ব্যালট ব্যবহৃত হয়েছে, বাকী ৬০,৩১৮টি অব্যবহৃত ছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম