Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট পাওয়ার মতো কাজ করলে আওয়ামী লীগও আমাকে ভোট দেবে: নুর

Saimum SajidbySaimum Sajid
৮:১৩ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News
A A
0

পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তিনি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকেন, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও তাকে ভোট দেবেন। এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত বলেও মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের শাসনামলে তিনি ব্যক্তিগতভাবে হামলা ও বাধার শিকার হয়েছেন। তিনি জানান, একবার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়। পরে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময়ও তাকে বাধা দেওয়া হয়। তবে জুলাইয়ের পর এসব ঘটনার বিষয়ে মামলা করার সুযোগ থাকলেও তিনি তা করেননি বলে জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ের পর দশমিনা থানায় কিছু নেতা-কর্মী মামলা-বাণিজ্যে জড়ালেও বিএনপির কোনো নেতা-কর্মী এতে সম্পৃক্ত ছিলেন না। এ সময় তিনি পুনরায় বলেন, “আমি যদি মানুষের জন্য কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। আমি নিশ্চিত, তাদের শতভাগ ভোট পাব।”

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে নুরুল হক নুর বলেন, জুলাইয়ের পর তার সঙ্গে সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তাকে সততা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করার আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার পরামর্শ দেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন।

এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tags: আওয়ামী লীগআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনখালেদা জিয়ার রুহের মাগফিরাতনুরুল হক নুর বলেনপটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা)পটুয়াখালীর দশমিনা উপজেলাবিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম