তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ জানুয়ারি) ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার আবুল কালাম উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের খলিসাজুড়ী গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি।
এরপুর্বে (০২ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে উপজেলার খলিসাজুড়ী থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল আবুল কালামকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

