Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৩৮ pm ০৯, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিজের বাড়িতে এক অসহায় রিকশাচালকের হাতে একটি অটোরিকশা তুলে দিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার শনিবার সকালে অটো রিকসা প্রদান অনুষ্ঠানে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, “মানুষ আর এমপি নির্বাচন করবে না, তারা তাদের প্রকৃত সেবক নির্বাচনের জন্য জামায়াতকে ভোট দেবে।”

ড. মাসুদ বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই এক প্রকার ইবাদত। সেই ইবাদতে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের ভালোবাসা এবং তাদের দুঃখে-সুখে সহযাত্রী হওয়া।”

তিনি সমাজের বিত্তশালী ও সম্পদশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, দল-মতের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করি। সমাজের অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ঐক্যবদ্ধ হলে তাতেই প্রকৃত রাজনীতি হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি, এখন রাজনীতি পরস্পরের প্রতি গালাগাল, পরনিন্দা ও রেষারেষিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এসব ছেড়ে ঐক্যের ভিত্তিতে কাজ করতে পারলেই জনগণের কল্যাণ নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. আতিকুল ইসলাম নজরুল, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সেক্রেটারি কামরুজ্জামান কাজল, এবং স্থানীয় জামায়াত ও বাউফল ফোরামের নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম