Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানকে খুঁজে বেড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাতে তাঁকে না পেয়ে তাঁর ফিলিং স্টেশন, শ্বশুরবাড়ি, ভাড়া বাসা ও ব্যক্তিগত গোলঘরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ফিলিং স্টেশন থেকে নগদ টাকা লুটের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

সাবেক মেয়র আল মামুন খান পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, এমপিপুত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজনের নির্দেশে সশস্ত্র ক্যাডাররা রাতভর তাঁকে খুঁজে বেড়ায় এবং বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্যারিস্টার রাজন।

জানা গেছে, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। নির্বাচনের আগে সাবেক মেয়র মামুন খান তাঁর পক্ষে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ঘটনার সূত্রপাত ঘটে বুধবার দুপুরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় এমপির অনুসারী সেলিম সরকারের ওপর হামলাকে কেন্দ্র করে। আদালতে হাজিরা দিতে গিয়ে ভদ্রা মোড়ে অজ্ঞাত ব্যক্তিদের মারধরের শিকার হন তিনি। এ ঘটনায় সেলিম সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, বিএনপি নেতা সৈয়দ আলীর ছেলে মো. মারুফ দাবি করেন, তাদের পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে সেলিম সরকারের সঙ্গে বিরোধ চলছিল। ওই ঘটনার জেরে তাদের বাড়িতে প্রথমে হামলা চালানো হয়। পরে সাবেক মেয়র মামুন খানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁর ঘনিষ্ঠদের টার্গেট করা হয়।

সাবেক মেয়র আল মামুন খান জানান, রাত ১১টার দিকে কাঁঠালবাড়িয়া এলাকায় তাঁর ফিলিং স্টেশনে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন। তাঁকে না পেয়ে ক্যাশিয়ারদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ লাখ ২ হাজার টাকা লুট করা হয়। এরপর তাঁর শ্বশুরের বাড়ি, ভাড়া বাসা ও গোলঘরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

তিনি আরও বলেন, “আমি কোনো সহিংস রাজনীতির সঙ্গে জড়িত নই। ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

অভিযোগের বিষয়ে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন বলেন, সেলিম সরকারের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাবেক মেয়রের বাড়িঘরে হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সাবেক মেয়রের শ্বশুরবাড়িতে হামলার বিষয়টি তিনি অবগত আছেন। তবে ফিলিং স্টেশনসহ অন্যান্য স্থানে হামলার বিষয়ে নিশ্চিত তথ্য পাননি। তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, সেলিম সরকারের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Tags: পুঠিয়া পৌরসভারাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম