Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত আটঘর উচ্চ বিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ১৮, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে আটঘর উচ্চ বিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, সন্তোষজনক একাডেমিক ফলাফল, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে।

উল্লেখ্য, আটঘর উচ্চ বিদ্যালয় এর আগেও এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিন বছর উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে শিক্ষা অঙ্গনে প্রশংসিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুজ্জামান খান বলেন, আমাদের প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
তিনি এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সভাপতি, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল প্রধান শিক্ষককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম