Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত — ক্লাসে ফিরেছেন শিক্ষকরা

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৯ pm ১১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে চলমান আন্দোলন স্থগিত হওয়ায় দিনাজপুরে আবারও স্বাভাবিক হয়েছে পাঠদান কার্যক্রম।

মঙ্গলবার ১১ নভেম্বর সকাল থেকেই জেলার ১ হাজার ৮৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাসে ফিরেছেন, শিক্ষার্থীরাও আনন্দে মুখর করে তুলেছে স্কুল প্রাঙ্গণ।

সকালে শহর ও উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়—শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করছেন, শিক্ষার্থীরাও আগ্রহভরে পাঠ নিচ্ছে। দুই দিনের বিরতির পর বিদ্যালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, শিশুদের মুখে ফিরেছে হাসি।

বিরল ব্রাহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ খাতুন বলেন, আমরা তিনদফা দাবি নিয়ে আন্দোলনে গিয়েছিলাম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মবিরতি স্থগিত করেছি। আজ থেকে স্বাভাবিকভাবে পাঠদান শুরু করেছি।

একইভাবে ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী বলেন, দুই দিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকটা মনমরা ছিল। আজ সবাই উৎসাহ নিয়ে ক্লাস করছে, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলে,
“দুই দিন স্কুল বন্ধ থাকায় আমরা খুব মন খারাপ করেছিলাম। আজ আবার স্যার-ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, বন্ধুরাও সবাই এসেছে — খুব ভালো লাগছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারজানা ববি বলে,
আমাদের প্রিয় ম্যাডাম ক্লাসে এসে আবার পড়ানো শুরু করেছেন। সবাই মিলে পড়াশোনা করছি, এখন আর দেরি হবে না পরীক্ষার প্রস্তুতিতে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এফ শাহজাহান সিদ্দিকী বলেন গত, সোমবার রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রচার হওয়ার পর থেকেই জেলার শিক্ষকরা কর্মবিরতি শেষ করে শ্রেণিকক্ষে যোগ দেন। দুই দিনের কর্ম বিরতি পালনে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন ঘটলে,তাই অতিরিক্ত ক্লাস নিয়ে পুষিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ প্রদান করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম