Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলোচিত জুনাইদ হত্যা মামলায় জড়িত শিশু আশেক এলাহী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০২ am ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদী মডেল থানার আলোচিত শিশু জুনাইদ (৯) হত্যা মামলায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে পুলিশ। আটককৃত আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা ২৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় জনৈক মোতালেব মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে কামাল মিয়ার মালিকানাধীন একটি ডোবা থেকে কচুরিপানার ওপর ভাসমান অবস্থায় শিশু জুনাইদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি নরসিংদী থানা পুলিশকে জানানো হয়।

সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ও ডিবি, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের অবহিত করা হয়। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ করে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা নং-৩৮(২)২৬, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হয়।

নরসিংদী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক সার্বিক দিকনির্দেশনায় ডিবি, নরসিংদীর একটি টিম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পিন্টু কুমার চৌধুরীর নেতৃত্বে টানা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে নরসিংদী জেলার বাগহাটা এলাকা থেকে আইনের সংঘাতে জড়িত নরসিংদী সদর উপজেলাধীন বাগহাটার সুমন মিয়ার ছেলে শিশু আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬), নরসিংদীকে আটক করা হয়।

আটকের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম