মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহে চোরাচালান পণ্য ৪৩ পিস ভারতীয় কম্বলসহ ২জন চোরাকারবারি গ্রেফতার করেছে।সিপিএসসি, র্যাব-১৪,ময়মনসিংহের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ডিসেম্বর (সোমবার)সকালে কোতোয়ালী থানার চরকালীবাড়ি এলাকার শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট করে মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামিয়ে ধৃত চোরাকারবারি মোঃ শরিফুল ইসলাম(২৬), জেলা-ময়মনসিংহ ও মোঃ ইসমাইল মোল্লা(৩০),জেলা- শেরপুরদের আটক করে।
তাদের নিকট পিকআপে রাখা মালামালের বিষয়ে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে চোরাচালান পণ্য ভারতীয় কম্বল থাকার কথা স্বীকার করে।উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চোরাকারবারিদের হেফাজতে থাকা ৪৩ পিচ ভারতীয় কম্বল, মিনি পিকআপ গাড়ি, ০২ টি মোবাইল এবং নগদ ৩,৫০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।উদ্ধারকৃত চোরাচালান পণ্য ভারতীয় কম্বল এর আনুমানিক বাজার মূল্যে ২ লাখ ১৫ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত চোরাকারবারিরা দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল আনার কথা স্বীকার করে।ধৃত চোরা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতোয়ালী থানায় আলামত সহ চোরাকারবারিদের হস্তান্তর করা হয়েছে।

