Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাট রাতভর সড়কে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

Tanazzina TaniabyTanazzina Tania
৬:১৮ am ২৮, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রাক ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতভর পৌরশহরের আজাদমোড়ে এই কার্যক্রম চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর এ আলম শহীদ ফারাবী।
সরেজমিন দেখা যায়, পৌরশহরের আজাদমোড় পয়েন্টে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। এসময় রাত দুইটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায়। মোটরসাইকেল, ট্রাক,প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, পিক-আপ গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াও ভেতরে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।
এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর-এ আলম শহীদ ফারাবী জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে।  জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম