Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

Taslima TanishabyTaslima Tanisha
১১:১২ am ২৭, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, জাতীয়
A A
0

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে পৌঁছান। তিনি ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তৃতায় প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার গুরুত্বে জোর দেন। তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান শ্রী দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দাইন জান্টানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তারা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধিসহ পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম