Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক হিসেবে আসছেন অর্চিতা স্পর্শিয়া

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩৯ pm ১৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আরও বেশি প্রাণবন্ত হয়ে ফিরছে। কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে এবার দেখা মিলছে পুরোনো চরিত্র জাকিরের। তবে সবচেয়ে বড় নতুন সংযোজন—অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা অমি জানিয়েছেন, স্পর্শিয়ার চরিত্রটি দর্শকদের জন্য বিশেষ চমক হবে। কয়েকদিন আগে তিনি একটি টিজার ছবি প্রকাশ করেছিলেন যেখানে অভিনেত্রীর মুখ আড়াল করা ছিল। বৃহস্পতিবার অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে স্পর্শিয়ার উপস্থিতি নিশ্চিত করেন তিনি।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্পর্শিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি মূলত সিরিয়াস কাজেই ব্যস্ত ছিলেন। তাই দর্শকের সঙ্গে আরও হালকা–মেজাজের, রঙিন চরিত্রে যুক্ত হওয়ার ইচ্ছা থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যোগ দিয়েছেন। তার ভাষায়, ‘এই সিরিয়াল একটি ব্র্যান্ড—সবাই দেখে, সবাই পছন্দ করে। তাই সুযোগ পেয়ে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি।’

কাজল আরেফিন অমির সঙ্গে এটি তার প্রথম কাজ। স্পর্শিয়ার মন্তব্য, ‘অমি ভাই খুবই মেধাবী নির্মাতা। তার সঙ্গে কাজ করলে ভিন্ন কিছু হবে এটা নিশ্চিত। বাকিটা দর্শকই বিচার করবেন।’

পরিচালক অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ সাধারণত পুরুষ চরিত্র বেশি থাকে। কিন্তু গল্পের প্রয়োজনেই এবার নতুন নারী চরিত্র যুক্ত হয়েছে। সেই জন্যই স্পর্শিয়াকে বেছে নেওয়া হয়েছে।

সিজন ৫–এ এরই মধ্যে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে। ধারাবাহিকটি এখন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে, পরে এটি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও প্রকাশ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম