Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জোহরান মামদানি প্রশাসনে যোগ দিতে আবেদন ছাড়িয়েছে ৫০ হাজার

Taslima TanishabyTaslima Tanisha
১২:৩৮ pm ১৫, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে আগ্রহীদের ঢল নেমেছে। নির্বাচনে বিজয়ী হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তার ট্রানজিশন টিমে চাকরির আবেদন ইতোমধ্যেই ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে।

ট্রানজিশন দলে জানানো হয়েছে, প্রাথমিক স্তরের কর্মী থেকে অভিজ্ঞ নীতিনির্ধারক—সব ধরনের অভিজ্ঞতার মানুষকেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। সাশ্রয়ী জীবনযাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখার লক্ষ্যেই transition2025.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে।

এই বিপুল সাড়া সম্পর্কে মামদানি বলেন, এটি নিউইয়র্কের নাগরিকদের তৈরি করা পরিবর্তনের আন্দোলনেরই প্রতিফলন। ট্রানজিশন টিমের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ডও এক বিবৃতিতে জানান, আবেদনকারীর সংখ্যা প্রমাণ করছে—নাগরিকরা সরকারের বিভিন্ন স্তরে কাজ করতে প্রস্তুত।

তবে প্রশাসন কবে এসব পদ পূরণ করবে তা এখনো নির্দিষ্ট নয়।

অন্যদিকে, মাত্র ৩০ ঘণ্টার কম সময়ে ৭ হাজারের বেশি দাতার কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছে মামদানির দল। তহবিল সংগ্রহের এ গতি পূর্ববর্তী মেয়রদের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে টিমটি।

নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এবং প্রথম মুসলিম হিসেবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তরুণ ভোটারদের জোরালো সমর্থন তার জয়ের অন্যতম প্রধান কারণ। তার নির্বাচনী অঙ্গীকারে ছিল স্থিতিশীল অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা, বিনা ভাড়ায় বাস সেবা বিস্তৃত করা এবং সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।

আগামী ১ জানুয়ারি ২০২৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে গ্রেসি ম্যানশনে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম