Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে অ্যাপোলো টায়ারের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১২:৪১ pm ২৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে বাস ও ট্রাক মালিকদের নিয়ে অ্যাপোলো টায়ার লিমিটেডের উদ্যোগে এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্নি মোটরের আয়োজনে মুন্নি ট্রেডার্স এর দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো টায়ার লিমিটেডের ন্যাশনাল সেলস এরিয়া ম্যানেজার মনজুরুল করিম ও এরিয়া ম্যানেজার রমেন সাহা। আলোচকরা অ্যাপোলো টায়ারের আধুনিক প্রযুক্তি, গুণগতমান, দীর্ঘস্থায়িত্ব ও সাশ্রয়ী মূল্যের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সঠিকভাবে টায়ার ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ও মুন্নি ট্রেডার্সের স্বত্বাধিকারী আলিম আল রাজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূরো বিএনপি’র সভাপতি ও বাস মালিক সমিতির সদস্য খালিদ হাসান উথান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর বাস মালিক সমিতির আহ্বায়ক প্রবীর চন্দ্র চন্দ, সাবেক সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন তালুকদার এবং গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইবনে খালিদ।

সভায় বক্তারা বলেন, মানসম্মত টায়ার ব্যবহারের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা যেমন নিশ্চিত হয়, তেমনি ব্যবসায়িক খরচও কমে আসে। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের ওপর জোর দেন।

অনুষ্ঠানে গোপালপুর বাস ও ট্রাক মালিক সমিতির সদস্যবৃন্দ, শ্রমিক নেতা এবং পরিবহন সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

Tags: গোপালপুরে অ্যাপোলো
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম