Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

Nuri JahanbyNuri Jahan
১২:৪১ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

‎ঝালকাঠি প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা – গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আককাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্ত।
‎
‎আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধে একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো অপরিহার্য। স্থানীয় পর্যায়ে সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করাই দুর্নীতি হ্রাসের সবচেয়ে কার্যকর উপায়। তিনি আরও বলেন, টিআইবি কখনোই ‘দুর্নীতিমুক্ত দেশ’ ঘোষণা করে না; তারা শুধু দুর্নীতির পারসেপশন সূচক প্রকাশ করে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের অবস্থানই অনুকূল নয়—যা আমাদের চিন্তার বিষয়। তিনি ইতিহাসের উদাহরণ তুলে ধরে বলেন, আব্বাসীয় ও উমাইয়া খিলাফতের শাসকরা সাধারণ মানুষের কাছে জবাবদিহির উচ্চ মানদণ্ড তৈরি করেছিলেন, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হারিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াই ছিল, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলন সেই মূল্যবোধেরই পুনরুত্থান।
‎
‎অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশে তরুণদের দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। দুদক, দুপ্রক ও সনাক-টিআইবির প্রতিনিধিরা বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
‎
‎কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম