Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নল‌ছি‌টি‌তে দুর্নীতি বিরোধী দিবস পালিত

Nuri JahanbyNuri Jahan
৩:৫৯ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধি:

ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডি‌সেস্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মুখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্লাকার্ড নিয়ে অংশ গ্রহন করেন।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নলছিটি উপজেলা দুদ‌কের সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) মো. সামছুল আলম খান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানার পোল জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নলছিটি উপজেলা মডেল মসজিদের খতিব হা‌ফেজ মাওলানা মো. আতিকুর রহমান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মো. মনিরুজ্জামান প্রমুখ।

দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়, নলছিটি উপজেলা প্রশাসন ও নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. শাহাদাত আলম ফকির।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম