রাজধানী ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের সময় মৃদু ঝাঁকুনি ৩–৫ সেকেন্ড স্থায়ী ছিল।
এটি ঢাকার জন্য সাম্প্রতিক দিনের মধ্যে আরেকটি ভূমিকম্প। ভূমিকম্পের তীব্রতা সামান্য হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।
সকালের পরে সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সারাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকার আশেপাশে বলে বলে জানা গেছে।

