পার্বতীপুর (দিনাজপুর): অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উক্ত বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আবিদা রহমান তাহিয়া ও ফারিয়া তবাচ্ছুম তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, এবং প্রধান শিক্ষক আরাফাত জামিল তত্ত্বাবধানে ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষ হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত, পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান প্রমুখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। উল্লেখযোগ্য, বিদ্যালয়টির ৮ জন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে নতুন কুঁড়ি ২০২৫ এর প্রথমিক বাছাইয়ে ৮টি ইয়েস কার্ড অর্জন করেছে।
বার্ষিক অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে গুরুত্ব বহন করে।

