অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
রাষ্টকাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’ঘোষিত ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
৯ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা সদরে সুনামগঞ্জ এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক লিফলেট বিতরণ করেন।
তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুল হক স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লিফলেট বিতরণ করে মিছলে অংশ নেন।এবং দলীয় নেতৃবৃন্দের একতাবদ্ধাতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু,মোসাহিদ তালুকদার,সদস্য মোঃকামাল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন সোহেল,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার ও তোয়াছিন আহম্মেদ প্রমুখ।

