আপনি কি কখনও এমন কাউকে দেখেছেন, যিনি হঠাৎ করে রাগে ফেটে পড়েন চোখ লাল, মুখ ঘামে ভিজে যায়, গলায় চিৎকার, হয়তো ভাঙচুরও করেন? অথচ কয়েক মিনিট পরেই শান্ত হয়ে বলেন, “আমি আসলে এমন নই।
চিকিৎসাবিজ্ঞানে এই আচরণকে বলা হয় ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার (IED) এক ধরনের মানসিক ব্যাধি, যেখানে ছোট্ট উত্তেজনাতেই ঘটে ভয়ঙ্কর রাগের বিস্ফোরণ। লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির মনোরোগ বিশেষজ্ঞ ড. জোসেলিন আজার বলেন, “এই রোগীরা সাধারণত স্বাভাবিক থাকেন কিন্তু এক মুহূর্তেই যেন আগুন জ্বলে ওঠে তাদের ভেতরে।
বিজ্ঞান বলছে, মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি অতিসক্রিয় হয়ে পড়ে, আর সেরোটোনিন হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফল হঠাৎ বিস্ফোরণ, তারপর অনুশোচনা, অপরাধবোধ। কিন্তু অপরাধবোধ থামায় না পরের রাগ।
গবেষণায় জানা গেছে, বিশ্বে প্রায় ৭% মানুষ এই ব্যাধিতে ভোগেন। কারণ হতে পারে শৈশবের ট্রমা, পারিবারিক সহিংসতা, বা মানসিক চাপ। আক্রান্তরা বলেন, “আমি ইচ্ছে করে করি না, নিজেকে থামাতে পারি না।
চিকিৎসা আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিলাক্সেশন টেকনিক, আর গুরুতর ক্ষেত্রে ওষুধ। কিন্তু সবচেয়ে জরুরি হলো রাগ নয়, মানুষকে বুঝতে শেখা।
কারণ কখনও কখনও, একটি অপ্রকাশিত ক্ষোভই হয়ে ওঠে অদৃশ্য আগুন, যা জ্বালিয়ে দিতে পারে সম্পর্ক, জীবন, এমনকি মনকেও।

