Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউক্রেনে সফরে জটিলতায় অ্যাঞ্জেলিনা জোলি

Taslima TanishabyTaslima Tanisha
৪:০৮ pm ০৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেনে সফর করেছেন। ইউনিসেফের দূত হিসেবে এটি জোলির দ্বিতীয় ইউক্রেন সফর। তবে দ্বিতীয় সফরে তিনি বেশ কিছু জটিলতার মুখোমুখি হয়েছেন।

সফরের সময় জোলি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবিতে দেখা গেছে, তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে ছিলেন।

তবে সফরের মাঝেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, জোলির দলের এক সদস্যকে একটি চেকপোস্টে আটক করা হয় এবং তাকে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তি ছিলেন জোলির ড্রাইভার।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় ছাড়া করা হয়েছিল এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস ঘটনাটি নিয়ে একটি বিবৃতি শেয়ার করলেও তা দ্রুত মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর জোলি লভিভে গিয়েছিলেন। এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের যুদ্ধকবলিত অঞ্চলগুলোতে সফর করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম