Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের সব আন্দোলন নিয়ে গভীর গবেষণার নির্দেশ দিয়েছেন: অমিত শাহের

Taslima TanishabyTaslima Tanisha
২:১২ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে গণবিক্ষোভ ও স্বার্থান্বেষী গোষ্ঠীর আন্দোলন রোধে বিশেষ উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী দেশ—শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে তরুণ নেতৃত্বে গণবিক্ষোভে সরকারের পতনের ঘটনা ভারতের মোদি সরকারের উদ্বেগ বাড়িয়েছে।

অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ভারতীয় পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআরঅ্যান্ডডি) ১৯৭৪ সালের পর সংঘটিত সব আন্দোলনের ইতিহাস, কারণ, ধরণ এবং ফলাফল নিয়ে বিস্তারিত গবেষণা করবে। এর মাধ্যমে আন্দোলনের ‘আর্থিক দিক’, ‘চূড়ান্ত ফলাফল’ এবং পেছনের ‘পর্দার খেলোয়াড়দের’ চিহ্নিত করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিপিআরঅ্যান্ডডি-কে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করতে বলা হয়েছে, যা ভবিষ্যতে বড় আন্দোলন রোধে কার্যকর হবে। এই প্রক্রিয়ায় রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়, পুরোনো মামলার নথিপত্র, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রতিবেদন এবং অর্থনৈতিক তদন্ত সংস্থা যেমন ইডি, এফআইইউ-আইএনডি ও সিবিডিটি অন্তর্ভুক্ত থাকবে।

অমিত শাহ আরও নির্দেশ দিয়েছেন, বিভিন্ন ধর্মীয় সমাবেশ, খালিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে নির্দিষ্ট কৌশল ও এসওপি তৈরি করতে। গোয়েন্দা সংস্থা এনআইএ, বিএসএফ ও এনসিবি এই পরিকল্পনায় বিশেষ ভূমিকা পালন করবে।

সরকারি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এমন একটি দল গঠন করবে, যারা রাজ্য ও স্থানীয় পরিস্থিতি বোঝে এবং সন্ত্রাস-অপরাধ সংযোগ ভেঙে দেওয়ার জন্য নতুন কৌশল প্রণয়ন করবে। এর মধ্যে জেল থেকে নেটওয়ার্ক পরিচালনা প্রতিহত করতে অপরাধীদের স্থানান্তর করাও অন্তর্ভুক্ত থাকবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম