Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৩৪ pm ০১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

‎ঝালকাঠি প্রতিনিধি:

‎খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ঝালকাঠির কেওড়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের সারেঙ্গল বাজারে ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
‎
‎বিক্ষোভকারীরা বলেন, সারেঙ্গল বাজারের “নীরব স্টোর”-এ ডিলার মো. জালাল আহম্মেদ সিকদার সরকারের নির্ধারিত প্রতি কেজি ১৫ টাকার পরিবর্তে চাল বিক্রি করেছেন অতিরিক্ত দামে। তারা জানান, প্রতি কার্ডে ৩০ কেজি চালের বিপরীতে যেখানে ৪৫০ টাকা নেওয়ার কথা, সেখানে তিনি নিচ্ছেন ৫৫০ টাকা করে – অর্থাৎ ১০০ টাকা বেশি।
‎
‎তারা আরও জানান, ডিলার শুক্রবার দিন চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন, যাতে করে তার দুর্নীতির বিষয়টি আড়াল করা যায়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সচেতন সমাজের কেউই উপস্থিত হতে পারেননি বিষয়টি না জানার কারনে।
‎
‎সারেঙ্গল গ্রামের বাসিন্দা আবদুল জব্বার মোল্লা বলেন, ডিলার আমার কাছ থেকে ৫৫০ টাকা নিয়েছে। অথচ সরকারের নির্ধারিত দাম ৪৫০ টাকা। আমি সহ আরো অনেকের কাছ থেকে ১০০ টাকা বেশি দিয়েছে।
‎
‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
‎
‎অভিযুক্ত ডিলার জালাল আহম্মেদ সিকদার অভিযোগ স্বীকার করে বলেন, শহরে কার্ড আনা-নেওয়ার যাতায়াত খরচ আছে, তাই ৫০ থেকে ১০০ টাকা নিয়েছি। তবে এই অতিরিক্ত অর্থ আদায় আইনসঙ্গত কিনা, সে প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি তিনি।
‎
‎এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বি এম শফিকুল ইসলাম বলেন, বাড়তি টাকা নেওয়ার বিষয়ে আমি জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, অভিযোগ পাওয়ার পরই খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাকে অবহিত করেছি। ভুক্তভোগীদের অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎উল্লেখ্য, সরকারি “খাদ্যবান্ধব কর্মসূচি”র আওতায় হতদরিদ্র কার্ডধারীরা ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে কেনার সুযোগ পান। কিন্তু চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
‎

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম