Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে নিয়মনীতি উপেক্ষা করে সরকারি চান্দিনা ভিটির দোকানের পজিশন বিক্রির অভিযোগ

Taslima TanishabyTaslima Tanisha
৯:৫৯ pm ২৭, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে সরকারী নিয়মনীতি উপেক্ষা করে হাট বাজারের চান্দিনা ভিটির দোকানের পজিশন ১ কোটি ৬৫ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।

জনাগেছে, উপজেলার ইউনিয়নের বড় চারিগাও মৌজার চারিগ্রাম বাজারে সরকারি পেরিফেরি ভুক্ত (চান্দিনা ভিটি) দোকানের পজিশন বিক্রির অভিযোগ ওঠেছে স্থানীয় সাইদুর রহমান তুহিনের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী চান্দিনা ভিটি লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করার কথা থাকলেও এখানে দেখা যাচ্ছে তার উল্টো।

স্থানীয়রা জানান, উপজেলার চারিগ্রাম হাটবাজার পেরিফেরি ভুক্ত সরকারি লিজ নেয়া দোকান ১কোটি ৬৫ লক্ষ টাকা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোপের সৃষ্টি হচ্ছে। চারিগ্রামের সাইদুর রহমান খান তুহিন সরকারের কাছ থেকে আরএস ৪০৩ দাগে আধা শতাংশ জমি লিজ নিয়ে সরকারি হালট ভরাট ও কোটি টাকার ব্রীজ ভেঙ্গে দোকান নির্মাণ করে। দীর্ঘদিন দোকানটি ভাড়া দিয়ে আসছিল। সম্প্রতি ওই দোকানটি ১কোটি ৬৫ লাখ টাকায় উত্তর চারিগ্রামের মনিরুজ্জামান ও আলমগীর ননজুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করেন।

এরমধ্যে আধা শতাংশ জায়গার ঘর ভেঙ্গে ৭টি দোকান পাটিশন তৈরীর কাজ শুরু করেন। সরকারিভাবে আরএস ৪০৩ দাগে আধা শতাংশ লিজ পাওয়া সেখানে আরো ১ শতাংশ রাস্তার জমি দখল করে দোকান নির্মাণের পায়তারা করে। এতে ওই রাস্তা দিয়ে উত্তর চারিগ্রাম বাসীর হাট-বাজারে আসা যাওয়ার এক মাত্র রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়া।

এ ব্যাপারে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী মজিবর রহমানসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, তুহিনের কাছ থেকে লীজের জায়গা মনিরুজ্জামান ও আলমগীর হোসেন ক্রয় করে রাস্তার জায়গা দখল করে ৭টি দোকানের পজিশনের নির্মাণ কাজ চলমান । অভিযুক্ত, চারিগ্রাম ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লীজকৃত জায়গা ক্রয় করার কথা অস্বীকার করে জানান,তুহিন আমার বন্ধু ও ভাড়া দিবে দোকান,তাই আমাকে দেখাশুনা করতে বলছে। এর বাহিরে কথা বলতে অস্বীকৃত জানান তিনি।
আলমগীর হোসেন ৭০ লাখ টাকা দিয়ে তুহিনের কাছ থেকে সরকারি লীজকৃত জায়গা ক্রয় করার কথা স্বীকার করেন।
লীজ নেয়া জায়গার মালিক সাইদুর রহমান খান তুহিন বিক্রির বিষয়টি অস্বীকার করেন। ওই দোকানই খন্ড খন্ড করে ভাড়া দিবো বলে স্বীকার করেন।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ জানান,লীজ নেয়া জায়গা কোন মতই হস্তান্তর যোগ্য নয়। যদি এরকম হয়ে থাকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম