Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে অন্যের জমি দখলের অভিযোগ, এলাকাবাসী আতঙ্কিত

Nuri JahanbyNuri Jahan
২:০৩ pm ২৫, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

(ঠাকুরগাঁও সদর প্রতিনিধি):

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামে শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও দখলের বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা, তবুও প্রভাব খাটিয়ে দাপট চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

জানা গেছে, মৃত নইমউদ্দীন ও তার স্ত্রী মৃত মনোয়ারা বেগমের মালিকানাধীন ৪৮.৫ শতক জমি থেকে সাপর জোরপূর্বক প্রায় ৩ শতক দখল করেছেন। এছাড়া অভিযোগ আছে, তিনি একই এলাকার রবিউল ইসলামের জমিও দখল করার চেষ্টা করেছেন। স্থানীয়রা বলছেন, দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম অভিযোগ করেন, “শফিকুল ইসলাম সাপর জোর করে জমি দখল করেছেন। তার ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ায় কেউ কিছু বলতে পারে না। বিষয়টি জেলা জামায়াতের শীর্ষ নেতাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।”

জমির মালিকপক্ষের আরও অভিযোগ, বারবার শালিশ বৈঠকেও শফিকুল ইসলাম সাপর অন্যায়ের কর্মকাণ্ড থামাতে নারাজ। গ্রামবাসী তার দাপট থেকে মুক্তি চাইছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, “রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম