Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমের পর এবার ‘কমলাকাণ্ডে’ ভাইরাল অক্ষয় কুমার

Taslima TanishabyTaslima Tanisha
৫:৪২ pm ০৮, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

‘খিলাড়ি’খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার আবারও আলোচনায়, এবার ‘কমলাকাণ্ডে’। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারে তার ‘আম খাওয়া’ নিয়ে করা প্রশ্ন ভাইরাল হয়েছিল। এবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে করলেন ‘কমলালেবু’ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক আলোচনাসভায় মুখ্যমন্ত্রী ফড়নবিশের সাক্ষাৎকার নেন অক্ষয় কুমার। শুরুতেই তিনি বলেন, “এটি আমার জীবনের দ্বিতীয় সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।” এরপর পুরোনো প্রসঙ্গ টেনে অক্ষয় বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম— আপনি কীভাবে আম খান? এই প্রশ্নে অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু আমি নিজেকে বদলাতে পারব না।”

এরপর নাগপুরের বিখ্যাত কমলালেবুর প্রসঙ্গ টেনে অক্ষয় প্রশ্ন করেন, “আপনি যেহেতু নাগপুরের মানুষ এবং নাগপুরের কমলালেবু বিশ্ববিখ্যাত, তাই জানতে চাই— আপনি কমলালেবু খেতে কেমন পছন্দ করেন?”

মুখ্যমন্ত্রী হাসিমুখে জবাব দেন, “আমি কমলালেবু খুবই ভালোবাসি এবং প্রতিদিনই খাই। তবে একটু ভিন্নভাবে— মাঝখান থেকে কেটে তার উপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খাই।”

অক্ষয় অবাক হয়ে বলেন, “ঠিক আছে, আজ নতুন কিছু শিখলাম— আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব।”

সাক্ষাৎকারের এই অংশ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মজা করে বলছেন— “আমের পর এবার কমলালেবু, অক্ষয় কুমার সত্যিই প্রশ্নে অনন্য!”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম