সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি)হিসেবে মিস আফরোজা আখতার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদানের উদ্দেশ্যে সাতক্ষীরায় পৌঁছেছেন।
সোমবার(১৭ নভেম্বর) রাতে নবাগত জেলা প্রশাসক মিস আফরোজা আখতার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক হওয়ার পূর্বে আফরোজা আখতার পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস,এনডিসি সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

