Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, প্রকাশিত সংবাদ বন্ধ করলো প্রশাসন

Nuri JahanbyNuri Jahan
৩:৩৫ pm ০১, জানুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

নিউজ প্রকাশিত হওয়ার পর ফরিদপুরের সালথা উপজেলায় ঐতিহ্যবাহী কুমার নদ দখল করে নির্মাণাধীন একটি পাকা স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার এ অভিযান পরিচালনা করেন।

এর আগে বিকেলে “সালথায় কুমার নদী দখল করে ভবন নির্মাণ, হুমকিতে নদী ও পরিবেশ” সহ বিভিন্ন শিরোনামে একাধিক অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি আমলে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে দেখা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে স্বরূপদিয়া-বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমার নদীর জায়গা ভরাট করে পাকা স্থাপনার ভিত্তি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় ধলা ফকিরের ছেলে জিয়া ফকির (৫০) নদীর বুক দখল করে ইট, বালু ও সিমেন্ট দিয়ে ভবনের কাজ শুরু করেন। ঘটনাস্থলে ৮ থেকে ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। নির্মাণকারী জিয়া ফকিরের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি দুই দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে স্থাপনার সব মালামাল সরিয়ে নদী আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়ের করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কুমার নদ দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উল্লেখ্য, কুমার নদ সালথা উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। অবৈধ দখল ও দূষণের ফলে নদীটি অস্তিত্ব সংকটে পড়ছে বলে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম