Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রমোদভ্রমণে এসিল্যান্ড

Taslima TanishabyTaslima Tanisha
৪:২৯ pm ০৮, জানুয়ারী ২০২৬
in জাতীয়
A A
0

(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি নিয়ে নিজ কর্ম এলাকা ত্যাগ করে পাশের জেলা বগুড়ার মমইন রিসোর্টে প্রমোদভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাতে সরকারি কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে তিনি বগুড়ার মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে যান।

সূত্র মারফত জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের জন্য বরাদ্দকৃত মিতসুবিশি এল-২০০ ডাবল কেবিন পিকআপ মডেলের সরকারি গাড়ি (নম্বর: জয়পুরহাট ঠ-১১-০০৩৪) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে প্রবেশ করে। পরে রাত ৯টার পর গাড়িটি সেখান থেকে বের হয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়।

একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা জারি রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যখন নিজেরাই আচরণবিধি লঙ্ঘন করে প্রমোদভ্রমণে বের হন, তখন তা জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

অন্যদিকে সরকারি বিধি অনুযায়ী, অনুমতি ছাড়া সরকারি যানবাহন ব্যক্তিগত কাজে কিংবা জেলার বাইরে ব্যবহার করা আইন ও শৃঙ্খলাবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট প্রশাসনিক মহলের মতে, এ ধরনের অভিযোগ প্রশাসনের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বলেন, হ্যাঁ আমি বগুড়া গিয়েছিলাম পৌরসভার কিছু জিনিসপত্র কেনার জন্য। সেখান থেকে ফেরার পথে মমইনে একটু ড্রপ নিয়েছিলাম।

এসিল্যান্ডের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়ে পৌরসভার কাজে নির্বাচনকালীন সময় জেলার বাইরে যেতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমিতো ইউএনও স্যারকে বলে দাপ্তরিক কাজেই গিয়েছিলাম। অফিসে আসেন সামনাসামনি কথা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী বলেন, পৌরসভার একটি প্রকল্পের লাইট ও প্রজেক্টর কেনার জন্য তিনি বগুড়া গিয়েছিলো, সেটা আমি জানি। অফিশিয়াল কাজে গিয়ে যদি আসার পথে ব্যক্তিগত কাজে কোথাও দাঁড়ায় বা যায় সেটার দায়বদ্ধতা তার। এটার জন্য তো আর আমার জবাবদিহিতা করার কথা নয়।

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বলেন, তিনি আসলে কি বিষয়ে গিয়েছিলেন সেটি আগে জানতে হবে। আমি বিষয়টি জেনে আপনাকে জানাবো।

এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম