Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

Taslima TanishabyTaslima Tanisha
৯:১১ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিচ্ছেদ হয়েছিল গত ২১ অক্টোবর। বিচ্ছেদের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা ফের একসঙ্গে হয়েছেন।

সাবিকুন নাহার নিজেই মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তিনি লিখেছেন, “দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। অনন্ত পরকালের চুলচেড়া হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব!”

তিনি বাচ্চাদের আবেগকেও তুলে ধরেছেন। সাবিকুন লিখেছেন, “প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! বাবা যাব! বাবা গাড়ি! বাবা কোথায়? উসমানও মাকে পাচ্ছে না। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে?”

সাবিকুন নাহার আরও বলেন, “যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা কখনোই এক নয়। আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানোও হয়েছে। উসমানের বাবার প্রতি প্রগাঢ় মুহাব্বাত থেকেই অস্থির হয়েছিলাম, কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়েছে।”

তিনি লিখেছেন, “হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ।”

এভাবে তাদের পরিবার পুনরায় মিলিত হয়ে সন্তানদের সুখ ও শান্তি ফিরিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম