Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫৩ বছরের প্রতীক্ষার অবসান শেষে এলো এমন এক সকাল

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫৪ pm ০৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

৩ নভেম্বরের সকালটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য সকাল। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন—ট্রফিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তিনি। গায়ে লেখা টি-শার্টে বার্তা, “Cricket is everyone’s game.” — যেন ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটকে নতুন অর্থে সংজ্ঞায়িত করলেন তিনি।

৫৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাস গড়েছে ভারত নারী দল। ১৯৭৩ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর থেকে কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা দলটি এবার ১৩তম আসরে এসে সেই আক্ষেপ মিটিয়েছে।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে জয় নিশ্চিত করে ভারত। দীপ্তি শর্মার করা তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের ক্যাচটি এক্সট্রা কাভারে হারমানপ্রীতের হাতে জমা পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা ভারত। শেষ পর্যন্ত ৫২ রানের ব্যবধানে জিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে তারা।

এতদিন পুরুষ দলের বিশ্বজয়ের ইতিহাসে গর্বিত ভারত এবার নারী ক্রিকেটেও জায়গা করে নিল বিশ্বচ্যাম্পিয়নদের কাতারে। রাজপথ থেকে টিম হোটেল—সবখানেই উল্লাসে মেতে উঠেছে ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপ জয়ের পর আইসিসির কাছ থেকে ভারত দল পাচ্ছে প্রায় ৫৪ কোটি টাকা পুরস্কার। পাশাপাশি নারী দলের এই ঐতিহাসিক অর্জনে খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফদের জন্য ৭০ কোটি টাকার বিশেষ বোনাস ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Tags: ৫৩ বছরের প্রতীক্ষাবিশ্বকাপ জয়ভারতীয় নারী ক্রিকেট দল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম