শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার উদ্যোগে গণভোট সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “পরিবর্তনের হানি এবার আপনারই হাতে” শীর্ষক স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১২টায় শ্রীপুর পৌর মুক্তমঞ্চে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভূমিকা ও দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে হলে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। ভোটারদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

