এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গনের জিও ব্যাগ, নদীর উপর ব্রিজ, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান আতোয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন সামান, এবং যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ইউনিয়নের রাস্তাঘাট,ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
অনুষ্ঠানটি জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

