Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে পিস্তল-সামুরাই ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৯ pm ২৭, মার্চ ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পিস্তল, সামুরাই ও রামদা ঠেকিয়ে পথচারীদের জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ৯টি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

গত বুধবার (রাত ৮টার দিকে) উপজেলার মামুদপুর ইউনিয়নের শন্যস্থলী তুলসীগঙ্গা ব্রিজ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে কয়েকজন পথচারীকে আটকায়। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে সঙ্গে থাকা টাকা, ৯টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুট করে নেয়।

ভুক্তভোগী মামুদপুর এলাকার গভীর নলকূপ ব্যবসায়ী বেসরকারি কোম্পানিতে চাকরি রত ছদ্মনাম রফিকুল ইসলাম ( রানা) জানান, তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একজন কর্মকর্তার সঙ্গে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতরা তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে পিস্তল, সামুরাই ও রামদা দেখে তারা আতঙ্কে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়া হয় এবং গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর আরও কয়েকজন পথচারীকে একই কায়দায় আটক করে তাদের কাছ থেকেও মোবাইল ও টাকা লুট করা হয়।

ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের বাঁধন খুলে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম